সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বড় জয় পাওয়ার আনন্দে গা ভাসাতে রাজি নন জামাল ভূঁইয়া। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচেই পূর্ণ মনোযোগ রাখছেন এই ফুটবলার
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জামাল। এ সময় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান...
