পরিবারের সদস্যদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছিলেন ফাতেমা আক্তার। চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে উঠতে গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে যান তিনি। ছিনতাইয়ের আশঙ্কায় পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও টাকাপয়সা একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন। তবে স্টেশন থেকেই সেই ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা
এ ঘটনায় করা মামলার তদন্তে চাঁদপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়...
