ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হতো ভিসাও। তবে সেগুলো ছিল জাল।

বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়লেও ততক্ষণে প্রতারকদের হাতে চলে যেত ভুক্তভোগীদের টাকা। এমনই একটি চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ। ...