রক্ষণাবেক্ষণ কাজ শেষে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির পুনঃগ্যাসীকরণ কার্যক্রম চালু হয়। এর ফলে দুটি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো এলএনজি সরবরাহ করা হচ্ছে
শনিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সামিট এলএনজি...
