একজন তরুণ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করিয়াও চাকুরি পাইতেছেন না। নিয়োগকর্তা তাহাকে বলিতেছেন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নাই। অথচ অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথম চাকুরিটি তাহার প্রয়োজন।
এই অদ্ভুত বাস্তবতায় শিক্ষিত তরুণদের একটি বড় অংশের জীবন কর্মসংস্থানের অপেক্ষায় কাটিয়া যাইতেছে। প্রশ্ন হইল, একটি দেশের তরুণ জনগোষ্ঠী যখন কাজ করিবার যোগ্যতা ও আগ্রহ লইয়া প্রস্তুত, তখন তাহাদের জন্য কাজের ক্ষেত্র...
