দেশের বেসরকারি খাতে নতুন বিনিয়োগের গতি কমে গেছে। বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণেও আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। উচ্চ সুদহার, জ্বালানি সংকট, উত্পাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন প্রকল্প হাতে নেওয়া থেকে বিরত থাকছেন তারা।

এতে ব্যাংকঋণের চাহিদাও কমছে। পরিস্থিতির প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যানে। সেপ্টেম্বরে বেসরকারি...