পাহাড়ের আঁকাবাঁকা পথ, ঘন বন আর উঁচু উঁচু গাছ। ভোরের আলো ফুটতেই জীবিকার সন্ধানে বনের গভীরে ছুটে চলেন তারা। কারো হাতে লম্বা বাঁশ, কারো কাঁধে ডিম রাখার ঝুড়ি।

লক্ষ্য একটাই—গাছের ডালে পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রির টাকাতেই চলে সংসারের খরচ, জোটে পরিবারের মুখের খাবার। এভাবেই শেরপুরের গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে ২০০ থেকে ৩০০ মানুষের মৌসুমি জীবিকার...