চুয়াডাঙ্গার দর্শনায় স্থানীয় একটি মাছের ঘের পাহারা দেওয়ার সময় মো. বদর উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর গ্রামের শামসুদ্দিন আলি ছেলে মো. বদর উদ্দিন (৪৫) প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে মাছের ঘেরটি পাহারা দেওয়ার জন্য...
