দুবলারচরে সাগরে গোসলে নেমে রিয়াজ ঢালি (২৫) নামে এক পর্যটক ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলার আলোরকোলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলিনি থেকে একটি বোটে ২০/২২ জনের ট্যুরিস্ট গ্রুপ শুক্রবার বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে...
