পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘গরু ছাড়াই দুধ’ তৈরির চক্র বেপরোয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও নকল দুধ উত্পাদন বন্ধ করা যাচ্ছে না। কিছু কেমিক্যাল দিয়ে দুধ বানিয়ে লাখ লাখ টাকা কামানো যায় বিধায় এরা জরিমানাকে পাত্তা দেয় না।

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলে সেই জরিমানা পরিশোধ করে ফের নেমে পড়ে একই অপকর্মে। বিব্রত হওয়া কিংবা ভয় পাওয়ার পরিবর্তে তারা খুঁজে বের করে তাদের দুধ তৈরির কেমিক্যালের...