বাড়ির পোষা কুকুর বা বিড়াল কেবল শখের সঙ্গী নয়, এরা আমাদের পরিবারেরই অংশ। কিন্তু এদের সুস্থতার সঙ্গে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগপ্রবণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্যে সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপদ। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিই। কিন্তু মশার কামড়ে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে, এমন পরজীবী সংক্রমণ নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই নীরব ঘাতকদের মধ্যে অন্যতম হলো ডাইরোফিলারিয়া গণভুক্ত পরজীবী

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমস -এ প্রকাশিত একটি গবেষণা এ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ট: ফার্স্ট কনফার্মড পারসিস্টেন্ট মাইক্রোফাইলেরেমিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রেপেন্স ইনফেকশন’। এতে ক্রোয়েশিয়ার ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে ডাইরোফিলারিয়া রেপেন্স ( Dirofilaria repens ) পরজীবীর দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রমাণ মিলেছে

গবেষণার সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, টানা প্রায় চার মাস ধরে ওই নারীর রক্তে একাধিকবার পরজীবীটির লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া শনাক্ত হয়েছে। এর আগে মানুষের রক্তে এই পরজীবীর এত দীর্ঘস্থায়ী উপস্থিতির নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। চিকিৎসাবিজ্ঞানে এত দিন ধারণা করা হতো, মানুষের শরীর এই পরজীবীর বংশবিস্তারের জন্য অনুপযুক্ত বা ‘ডেড-এন্ড হোস্ট’। কিন্তু নতুন এই গবেষণা সেই প্রচলিত ধারণাকেই বদলে দিয়েছে

পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি মশা! মানুষের শরীরে ডাইরোফিলারিয়া রেপেন্স পরজীবী সংক্রমিত হলে ত্বকের নিচে গুটি তৈরি হয়। অনেক সময় চোখের পাতলা আবরণ বা কনজাংটিভার নিচেও এই পরজীবী চলে আসে

মশার মাধ্যমে প্রাণী থেকে মানুষের শরীরে

ডাইরোফিলারিয়া রেপেন্স ( Dirofilaria repens ) একধরনের সুতার মতো সরু ফাইলেরিয়াল পরজীবী, যা মূলত কুকুরের শরীরে বাসা বাঁধে। মশা যখন কোনো সংক্রমিত কুকুরের রক্ত পান করে, তখন রক্তের সঙ্গে পরজীবীটির ক্ষুদ্র লার্ভা মশার দেহে ঢুকে পড়ে। পরে সেই মশা অন্য কোনো প্রাণী বা মানুষকে কামড়ালে লার্ভাগুলো নতুন দেহে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। অর্থাৎ এখানে মশা হলো রোগ ছড়ানোর বাহক

কুকুর এই পরজীবীর প্রধান আশ্রয়দাতা। আক্রান্ত কুকুরের শরীরে অনেক সময় বাইরে থেকে কোনো লক্ষণই বোঝা যায় না। আবার কিছু ক্ষেত্রে ত্বকের নিচে ছোট গুটি, চোখের চারপাশে পরজীবীর অবস্থান কিংবা ত্বকে প্রদাহ দেখা দিতে পারে। মানুষের শরীরে এটি সংক্রমিত হলে ত্বকের নিচে গুটি তৈরি হয়। অনেক সময় চোখের পাতলা আবরণ বা কনজাংটিভার নিচেও এই পরজীবী চলে আসে। এতে তীব্র চুলকানি, লালচে দাগ বা চোখে অস্বস্তি তৈরি হয়

মশা কেন আমাদের রক্ত চুষে খায় আক্রান্ত কুকুরের শরীরে অনেক সময় বাইরে থেকে কোনো লক্ষণই বোঝা যায় না। আবার কিছু ক্ষেত্রে ত্বকের নিচে ছোট গুটি, চোখের চারপাশে পরজীবীর অবস্থান কিংবা ত্বকে প্রদাহ দেখা দিতে পারে

ক্রোয়েশিয়ার ওই নারীর ক্ষেত্রে প্রথমে হাতের ওপরের অংশে ত্বকের নিচে একটি গুটি দেখা গিয়েছিল। অস্ত্রোপচার করে সেটি ফেলে দেওয়ার পরও তাঁর শরীর থেকে উপসর্গ পুরোপুরি যায়নি। রক্ত পরীক্ষায় শ্বেতকণিকার একটি ধরন ইওসিনোফিলের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বারবার মাইক্রোফিলারিয়া ধরা পড়ে। পরে ডিএনএ বা আণবিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি ডাইরোফিলারিয়া রেপেন্স সংক্রমণ। তবে স্বস্তির বিষয় হলো, ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতোই এই রোগ সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায় না; এর সংক্রমণের জন্য মশার কামড়ই মূল মাধ্যম

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, মানুষের শরীরে এই পরজীবীর সংক্রমণ হলেও সাধারণত মানুষ থেকে মানুষে সরাসরি ছড়ায় না। সংক্রমণ ছড়াতে মশার ভূমিকা প্রয়োজন যা অনেকটা ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো

পৃথিবীর সব মশা মেরে ফেললে কি হতো বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো শহরগুলোতে এখন ঘরে কুকুর-বিড়াল পালার প্রবণতা বেড়েছে। এসব প্রাণী ছাদে, বারান্দায় বা হাঁটতে বাইরে বেরোলেই মশার কামড়ের শিকার হয়

বাংলাদেশের প্রেক্ষাপটে ঝুঁকি কতটা

বাংলাদেশে ডাইরোফিলারিয়া রেপেন্সের বিস্তার নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। তবে একই গণের আরেকটি পরজীবী ডাইরোফিলারিয়া ইমিটিস ( Dirofilaria immitis ) বা হার্টওয়ার্মের উপস্থিতি দেশে আগেই শনাক্ত হয়েছে। দুটি পরজীবী একই গণের হলেও এদের রোগ সৃষ্টির ধরন আলাদা। ডাইরোফিলারিয়া ইমিটিস সাধারণত কুকুর বা বিড়ালের হৃৎপিণ্ড ও ফুসফুসের ধমনিতে বাস করে বলে একে হার্টওয়ার্ম বলা হয়

২০১৯ সালে রিসার্চ ইন অ্যাগ্রিকালচার, লাইভস্টক অ্যান্ড ফিশারিজ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ময়মনসিংহ পৌর এলাকার কুকুর, শিয়াল ও বিড়ালের শরীরে হার্টওয়ার্মের সংক্রমণ খতিয়ে দেখা হয়। এতে দেখা যায়, পরীক্ষিত কুকুরের ৫৬ শতাংশ এবং শিয়ালের ৭১ দশমিক ৪ শতাংশই এই পরজীবীতে আক্রান্ত। এমনকি মশার দেহেও পরজীবীটির উপস্থিতি মিলেছিল, যদিও পরীক্ষিত বিড়ালগুলো সংক্রমণমুক্ত ছিল

একই বছর প্রকাশিত আরেক গবেষণায় ময়মনসিংহের ৩০টি বেওয়ারিশ কুকুরের অর্ধেকের শরীরে হার্টওয়ার্মের প্রমাণ মেলে। এর আগে ২০১৩ সালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কুকুরের হৃৎপিণ্ডে এই পরজীবী পাওয়ার তথ্য আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। এসব তথ্য সরাসরি ডাইরোফিলারিয়া রেপেন্সের প্রমাণ না হলেও একটি বড় সতর্কসংকেত দেয়—বাংলাদেশের পরিবেশ ও মশা এই গণের পরজীবী ছড়ানোর জন্য অত্যন্ত অনুকূল। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো শহরগুলোতে এখন ঘরে কুকুর-বিড়াল পালার প্রবণতা বেড়েছে। এসব প্রাণী ছাদে, বারান্দায় বা হাঁটতে বাইরে বেরোলেই মশার কামড়ের শিকার হয়। তাই শুধু ঘরে রাখা বা নিয়মিত গোসল করালেই এরা শতভাগ নিরাপদ থাকে না

মশা কামড়ালে চুলকায় কেন ২০১৯ সালে রিসার্চ ইন অ্যাগ্রিকালচার, লাইভস্টক অ্যান্ড ফিশারিজ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ময়মনসিংহ পৌর এলাকার কুকুর, শিয়াল ও বিড়ালের শরীরে হার্টওয়ার্মের সংক্রমণ খতিয়ে দেখা হয়

পোষা প্রাণীর মালিকদের করণীয়

একজন সচেতন মালিক হিসেবে আপনার প্রথম কাজ হলো পোষা প্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। বাইরে থেকে প্রাণীটিকে সুস্থ ও চনমনে দেখালেও ভেতরে পরজীবী লুকিয়ে থাকতে পারে। প্রাণীর বয়স, আবাসস্থল ও বাইরে চলাফেরার ধরন বুঝে প্রাণিচিকিৎসকের (ভেটেরিনারি চিকিৎসক) পরামর্শ নিন। প্রয়োজনে রক্তের অ্যান্টিজেন বা মাইক্রোফাইলেরিয়া পরীক্ষা করানো উচিত। ঘরের আশপাশে, ছাদে বা ফুলের টবে পানি জমতে দেবেন না। পোষা প্রাণীর জন্য নিরাপদ মশা প্রতিরোধক ব্যবহার করুন। তবে ভুলেও মানুষের ব্যবহৃত মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম কুকুর-বিড়ালের গায়ে মাখাবেন না। এতে থাকা রাসায়নিক বিশেষ করে বিড়ালের জন্য প্রাণঘাতী হতে পারে

সব কৃমিনাশক ওষুধ সব ধরনের পরজীবী মারতে পারে না। তাই নিজে থেকে ওষুধ না খাইয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় প্রতিরোধক ওষুধ দিন

মশা পায়ের পাতায় বেশি কামড়ায় কেন প্রয়োজনে রক্তের অ্যান্টিজেন বা মাইক্রোফাইলেরিয়া পরীক্ষা করানো উচিত। ঘরের আশপাশে, ছাদে বা ফুলের টবে পানি জমতে দেবেন না। পোষা প্রাণীর জন্য নিরাপদ মশা প্রতিরোধক ব্যবহার করুন

উপসর্গ দেখলেই সতর্কতা

পোষা প্রাণীর শরীরে অস্বাভাবিক গুটি, চোখে লালচে ভাব, দীর্ঘস্থায়ী চুলকানি, ক্লান্তি, শুকনো কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন

দ্বিতীয়ত, মশা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। বাসার আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও ছাদের পানি জমার স্থান পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজনে প্রাণীর জন্য নিরাপদ মশা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে মানুষের জন্য ব্যবহৃত যেকোনো মশা প্রতিরোধক সরাসরি কুকুর বা বিড়ালের শরীরে ব্যবহার করা যাবে না। বিশেষ করে কিছু রাসায়নিক উপাদান বিড়ালের জন্য বিষাক্ত হতে পারে

তৃতীয়ত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কৃমিনাশক বা অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ ব্যবহার করা উচিত নয়। হার্টওয়ার্ম প্রতিরোধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা, মাত্রা ও প্রয়োগের সময়সীমা প্রাণীর স্বাস্থ্য ও ঝুঁকি অনুযায়ী নির্ধারণ করতে হয়। সব ধরনের কৃমির ওষুধ সব ধরনের পরজীবীর বিরুদ্ধে কার্যকর নয়

চতুর্থত, পোষা প্রাণীর শরীরে অস্বাভাবিক গুটি, চোখে প্রদাহ, দীর্ঘস্থায়ী চুলকানি, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিতে হবে। বিশেষ করে হার্টওয়ার্ম সংক্রমণে কাশি, ব্যায়াম সহ্য করতে না পারা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করা বিপজ্জনক

ফুসফুসে কি মশা ঢুকতে পারে হার্টওয়ার্ম প্রতিরোধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা, মাত্রা ও প্রয়োগের সময়সীমা প্রাণীর স্বাস্থ্য ও ঝুঁকি অনুযায়ী নির্ধারণ করতে হয়। সব ধরনের কৃমির ওষুধ সব ধরনের পরজীবীর বিরুদ্ধে কার্যকর নয়

পোষা প্রাণীর সুস্থতা মানেই পরিবারের সুরক্ষা

সাম্প্রতিক এই গবেষণা আমাদের একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে—মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। চিকিৎসাবিজ্ঞানে এই সমন্বিত ধারণাকেই বলা হয় ওয়ান হেলথ। মশা, পরজীবী, পোষা প্রাণী ও মানুষের পারস্পরিক সম্পর্ক মাথায় রেখেই সংক্রমণ প্রতিরোধের পরিকল্পনা সাজাতে হবে

আমাদের দেশে এখনো অনেকেই প্রাণী অসুস্থ হলে তবেই চিকিৎসকের কাছে ছোটেন। কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে এ ধরনের ঝুঁকি সহজেই এড়ানো যায়। একজন শিক্ষানবিশ প্রাণিচিকিৎসক হিসেবে আমার কাছে এই গবেষণা কেবল একটি বৈজ্ঞানিক তথ্য নয়, বরং পোষা প্রাণীর মালিকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা। পোষা প্রাণীকে ভালোবাসার অর্থ শুধু খাবার আর আদর দেওয়া নয়, বরং তাদের নিয়মিত স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাও বটে। মনে রাখবেন, সুস্থ পোষা প্রাণী মানেই আপনার সুস্থ পরিবার ও নিরাপদ পরিবেশ

লেখক: ইন্টার্ন ভেটেরিনারিয়ান (ডিভিএম), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

মশা নিয়ে অজানা ৬