বিচারিক আদালতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছিল চার কার্যদিবসে। আর উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হলো মাত্র সাড়ে চার ঘণ্টায়। রাষ্ট্র ও আসামি পক্ষের কৌঁসুলিদের পূর্ব প্রস্তুতি থাকায় অতি দ্রুততম সময়ে শেষ হলো মামলার দ্বিতীয় ধাপের বিচারকাজ।
আইনজীবীদের যুক্তি ও পালটা যুক্তি উপস্থাপন শেষ হলে আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। উভয় পক্ষের...
