চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। এই সেবা নিশ্চিত করিতে আইনের প্রয়োজন রহিয়াছে বটে; কিন্তু আইনের প্রয়োগ যদি চিকিৎসাসেবার পথেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহা হইলে স্বাভাবিকভাবেই সেই আইনের উদ্দেশ্য ও প্রয়োগপদ্ধতি পুনর্বিবেচনার দাবি রাখে। দুঃখজনক হইলেও সত্য, বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থা ঠিক এমনই এক আইনি জটিলতার সম্মুখীন।

দীর্ঘদিন ধরিয়া চলিয়া আসা এই সমস্যার এখনো কোনো কার্যকর সমাধান হয় নাই।...