গত ঈদুল আজহার দুই দিন আগে সকাল পৌনে ৮টায় সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফাহমিদ আহমেদ (ছদ্মনাম)। পুরো গর্ভকালীন সময়ে ওই হাসপাতালের একজন চিকিৎসকের অধীনেই ছিলেন তারা। এ সময় মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থাও ভালো ছিল।
স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের মানসিক প্রস্তুতিও ছিল তাদের। কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই তাদের প্রশ্নের মুখে পড়তে হয়, ‘অপারেশন...
