ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টা আটকে থাকার পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ হামলায় ওই এলাকায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ
রোববার (২২ নভেম্বর) ভোরে কিয়েভ অঞ্চলের ডাইমার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে একটি ভবন প্রায় পুরোপুরি ধসে পড়ে। হামলার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি...
