রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনে তাদের অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে। তবে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে
গ্রেপ্তার দুই যুবক হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)।...
