রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই অভিযান পরিচালনা করা হয়
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো: মতিউল ইসলাম (৪২)। তিনি রংপুর সদর উপজেলার উত্তর খলেয়া হাজিপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযান চলাকালে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে
