পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করার ইচ্ছা নিয়ে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কিনেন। কেনাকাটার পর বাসায় ফিরে নলি কাটতেই চমকে ওঠেন তিনি; ভেতরে কাঙ্ক্ষিত মাংস বা স্বাভাবিক উপাদানের পরিবর্তে পাওয়া যায় আলগা করে ভরা চর্বি।দোকানির কাছে বিষয়টি জানাতে গিয়েও প্রত্যাশিত সমাধান না পেয়ে উল্টো আংশিক টাকা...