দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
