পরকীয়া প্রেমের জেরে এক বিবাহিত নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের নাটকীয়তা দেখা দিয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপিতে। ক্ষোভের বশে ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটির ৩১ জন নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিলেও, উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের আশ্বাসে আট ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে...