দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকাল ৩টা ৪৫ মিনিটে ইউনিটটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।

পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ...