রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীর বাবা হারা এতিম শারীরিক প্রতিবন্ধী কলি রানী (১৮)। জন্ম থেকেই তার দুই হাতের কবজি নেই। তবে শারীরিক সীমাবদ্ধতা তার অদম্য মনোবল ও শিক্ষাজীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ডান পা দিয়ে লিখেই প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। এবার ডান পা দিয়ে পরীক্ষার খাতায় লিখে মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ ৩ দশমিক ৫০ পেয়েছেন তিনি। এখন তার স্বপ্ন উচ্চশিক্ষা গ্রহণ করে...