পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আলোচনা চলার মধ্যেই শিল্পাঞ্চলে অব্যাহত শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলার মুখে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা বর্জনের মতো...