চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটলেও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় দুয়েক মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে...
