রাজধানীর হাজারীবাগের বটতলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে
আহত উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে
হাজারীবাগ...
