ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন
তিনি বলেন, ‘কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম,...
