মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন থামছেই না। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে অভিযান। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল কোথাও বাদ যাচ্ছে না তল্লাশি।
এমনকি অভিযানের হাত থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না অভিবাসীদের। কর্মকর্তারা লুকানোর জায়গা শনাক্ত করে সেখান থেকেই আটক...
