কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ সোমবার মতবিনিময়ের মধ্য...