রাজধানীর পল্টনে সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০...