রংপুরের পীরগঞ্জে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান নামে দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন
এদিকে যুবদল নেতা মিজানকে মাদকসহ গ্রেফতার করার ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত মিজানকে যুবদল থেকে বহিষ্কার করা...
