মাদারীপুরের শিবচর উপজেলায় চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটি (শারীরিক চর্চা) চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। পরে তাদের কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া শিক্ষর্থীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়,...
