বরগুনার আমতলী উপজেলায় নিজ ঘর থেকে তুহিন মুন্সি (২২) নামে এক যুবকের দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ফাঁস লাগানো ছিল। তবে মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তুহিন। তিনি...