বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার।

কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি সদ্য এইচএসসি পাস করা এই শিক্ষার্থীর। ১০০ টাকা চাওয়া নিয়ে মায়ের বকুনির পর ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় নিথর দেহে উদ্ধার করেছে পরিবার।...