বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে
গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের...
