রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মাত্র নয় দিনে সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই নাশকতায় জননিরাপত্তা, গণপরিবহন চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে গভীর...