কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুনিয়ারছড়া এলাকার গহীন জঙ্গল থেকে অপহরণের ১০ দিন পর এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মাথা ও দেহ আলাদা অবস্থায় পাওয়া গেছে
সোমবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে হাজির হন
নিহত যুবকের নাম মুজিবুর...
