রাজধানীর গণপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচটি বাসকেন্দ্র গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব কেন্দ্র ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। অথচ বিপুলসংখ্যক যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো পরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।

কোথাও বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, কোথাও সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, কোথাও অবৈধ কাউন্টার ও...