রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় শহরের কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় তাদের। তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী...