জোহানেসবার্গ টেস্টে জয়ের সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় নেই বললেই চলে। চতুর্থ দিন শেষে ম্যাচ বাঁচানোই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। হাতে থাকা পাঁচ উইকেট নিয়ে শেষ তিন সেশন টিকে থাকাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ

চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শুরু করেছিল ১৪ রানের লিড নিয়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে তখনো ছিল তিনটি উইকেট। শেষ পর্যন্ত ব্যক্তিগত একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকের সুবাদে ৫৫৭ রানে...