বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এ প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়াতেও সম্পদ পুনরুদ্ধারে প্রয়োজন হতে পারে তিন থেকে পাঁচ বছর।
কারণ, পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে সম্পদের অবৈধ...
