কার্তিকের সূচনা থেকেই তাপমাত্রা নামছে। কুয়াশাও দশ প্রহরণ মেলছে। গ্রামীণ জনপদে শেষ রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে ক্রমশ।
বিশেষ করে নদনদীর অববাহিকা এবং দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে চার থেকে...
