শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’ ধর্মীয় উদ্দেশ্যে করা হয়ে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি কীভাবে দেওয়া হলো—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...
