জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত প্রার্থী ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।...
