রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় ৬টি কোম্পানির অধীনে ৬টি রুটে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্যোগ শুরুর ১২ দিন পরও সড়কে শৃঙ্খলার দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না।
পুরোনো বাসেই নতুন কোম্পানির নাম ও পরিচয় যুক্ত হয়েছে। চালক-সহকারীদের যাত্রী তোলার প্রতিযোগিতা,...
