কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসে সাতটি বন্যহাতি। দুই ঘণ্টার চেষ্টায় সেগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে
ছোট-বড় সাতটি হাতির এই পালকে ঘিরে স্থানীয়দের মধ্যে একইসঙ্গে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায়...
