মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তহমিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর আসামি ও শহিদুলের ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না...