খুলনায় দুর্বৃত্তরা মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য সত্যতা নিশ্চিত করেন
নিহত জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির...
