অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবার যেন দুঃস্বপ্নের এক অধ্যায় পার করছে ফিজি। গত আসরে তিন ম্যাচে ২০ গোল হজম করা দলটি এবার প্রথম দুই ম্যাচেই ছাড়িয়ে গেছে সেই লজ্জার রেকর্ড। মরক্কোর বিপক্ষে ৬-০ গোলের বড় হারের পর এবার স্পেনের কাছেও স্রেফ বিধ্বস্ত হতে হলো ওশেনিয়া অঞ্চলের দলটিকে
কাতারে ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। রাফা ক্রুজ, রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো হ্যাটট্রিক করেছেন। শুরুর বাঁশি বাজার পর...
