যুদ্ধেরও একটি অর্থনৈতিক মূল্য রহিয়াছে, সামাজিক মূল্য রহিয়াছে, এমনকি রহিয়াছে গভীর মনস্তাত্ত্বিক মূল্য। কিন্তু সেই মূল্য যখন সীমা অতিক্রম করে, তখন তাহার বোঝা বহন করিবার ক্ষমতা রাষ্ট্রেরও থাকে না, সাধারণ মানুষেরও থাকে না। পৃথিবী এখন অনেকটা সেই পরিস্থিতির সম্মুখীন।
ইউক্রেনের যুদ্ধ থামিতেছে না, ইরানকে কেন্দ্র করিয়া মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটিতেছে, ফিলিস্তিনে মানুষের দুর্দশার অবসান ঘটিতেছে না।...
