ভারতের মধ্যপ্রদেশের অজনার নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে বিট্টু তাবাহি এবার নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে দূষিত পানি ও পচনশীল বর্জ্যের সংস্পর্শে কাজ করতে গিয়ে তাঁর হাতে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে

জানা যায় , নদী পরিষ্কারের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন বিট্টু। কিন্তু বারবার পরিষ্কার করার পরও স্থানীয় লোকজন নদীতে আবর্জনা ফেলতে থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে নিজের সংক্রমিত হাতের অবস্থা তুলে ধরেছেন বিট্টু। ভিডিওতে দেখা যায়, তিনি হাসপাতাল বা ক্লিনিকের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর হাতের ত্বকে সংক্রমণের চিহ্ন স্পষ্ট। একই ভিডিওতে পরিষ্কার করা নদীতে আবারও আবর্জনার স্তূপ জমে থাকতে দেখা যায়

বিট্টু জানান, নদী পরিষ্কারের উদ্যোগ নিতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন তিনি। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতাও খুব কম পাচ্ছেন। দূষিত পানি ও পচনশীল বর্জ্যের সংস্পর্শে বারবার আসার কারণে তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে

জানা গেছে, দূষিত পানি, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার সংস্পর্শে দীর্ঘসময় থাকার কারণে তাঁর হাত ও পায়ে তীব্র চুলকানি ও ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে

২০২৬ সালের জানুয়ারিতে অজনার নদীর ভরাট হয়ে যাওয়া একটি অংশ পরিষ্কারের কাজ শুরু করেন বিট্টু। এরপর থেকে তিনি নদী থেকে বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল, ব্যাগ, শৈবাল ও অন্যান্য বর্জ্য অপসারণ করেছেন

নদী পরিষ্কারের সময় তিনি গ্লাভস ও বুটের মতো সুরক্ষাসামগ্রী ব্যবহার করলেও অনেক সময় খালি হাতেও আবর্জনা সরিয়েছেন

বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি ও পচনশীল বর্জ্যের সংস্পর্শে বারবার এলে ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অণুজীবের সংক্রমণ হতে পারে। এ ছাড়া বিভিন্ন ক্ষতিকর পদার্থের কারণে ত্বকে জ্বালাপোড়া ও নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে

বিট্টুর অসুস্থতার খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তাঁর একক প্রচেষ্টার পরও নদীতে নিয়মিত আবর্জনা ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে